মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

জাগতিক কোন কিছুর মুহব্বত সত্যিই কী দোষের কিছু? আল্লামা থানবী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

আল্লামা থানবী রাহিমাহুল্লাহু তায়ালাকে একজন আলেম প্রশ্ন করেন, হযরত! জিনিসের মহব্বত কী খারাপ কিছু নাকি?

আল্লামা থানবী রাহিমাহুল্লাহু তায়ালা উত্তরে বললেন, দেখুন! সবক্ষেত্রে মহব্বত খারাপ না। আর যে পরিমান আমরা খারাপ মনে করি, বাস্তবে সেই পরিমান খারাপ না।

যেমন, কারো ক্ষুধা লেগেছে। এই অবস্থায় তো ঐলোকের খানার প্রতি মহব্বত আসবেই। কারো পিপাসা লেগেছে। এই অবস্থায় তো তার পানির প্রতি মহব্বত আসবেই। আর আসাটাই স্বাভাবিক। তো এইগুলোর প্রতি যে মহব্বত আসলো এই মহব্বত কী খারাপ কিছু?

দুনিয়া বিমূখতা এটিকে বলে না যে, এইসবের মহব্বত একদম অন্তর থেকে দূর হয়ে যাক। এইগুলোর প্রতি আকর্ষণ না থাকুক। বরং ঐ মহব্বত খারাপ যে মহব্বত সীমা ছেড়ে চলে যায়।

আর মহব্বত থাকা সত্ত্বেও সীমা অতিক্রম না করাকে তো মুজাহাদা বলে। যা করার দ্বারা সে সওয়াব পাবে। দুনিয়া বিমূখতার যে ফজিলত হাদিস শরীফে এসেছে, সেটি তো হলো কষ্ট ব্যয় করে সীমার ভিতর থাকার ভিত্তিতে।

যদি তার মধ্যে মহব্বত একদম না থাকে, তাহলে তো তার সীমা অতিক্রম করার প্রশ্নই আসে না। আর এর মধ্যে নিজের চেষ্টা—সাধনা না থাকার কারণে সওয়াব পাওয়াও আশা করা যায় না।

আল্লামা থানবী রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, দেখুন! এই বিষয়টি কতো সুন্দর ভাবে ফুটে উঠেছে হযরত ওমর ফারুক রাজিয়াল্লাহু তায়ালা আনহুর কাজ দ্বারা।

যখন গণিমতের মাল এসেছিলো, তখন তিনি বলেছিলেন ‘আয় আল্লাহ তাআলা! আপনি এই সমস্ত জিনিসের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন।

আমরা সেই আকর্ষণ একেবারে আমাদের থেকে দূর হয়ে যাক, সেটি কামনা করি না। বরং আমরা তোমার কাছে প্রার্থনা করি, তুমি এই সমস্ত জিনিসের মহব্বত ও আকর্ষণকে তোমার মহব্বতের আসবাব বানিয়ে দাও। এবং এগুলোকে পরকালে কাজে আসে এমন সহযোগী বানিয়ে দাও’।

তো বুঝা গেলো জিনিসের মহব্বত খারাপ নয়, যদি সেই জিনিসের মহব্বতকে আল্লাহ তাআলাকে মহব্বত করার মাধ্যম বানানো যায়।

[মূলসূত্র: আল ইফাজাতুল ইয়াওমিয়্যা: খন্ড—৯, পৃষ্ঠা—৪৩]

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ