মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পানিতে তেলাপোকা পড়ে মারা গেলে সে পানি ব্যবহারের হুকুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমাদের মহল্লায় পানির খুব সমস্যা। শুধু রাতে পানি থাকে। তাই গোসলখানায় একটি ড্রাম রেখেছি। রাতে ভরে রাখি, সারাদিন সেই পানি দিয়ে অযু-গোসলসহ যাবতীয় কাজ করি। গতকাল যোহরের সময় ড্রাম থেকে পানি আনতে গিয়ে দেখি একটি মরা তেলাপোকা পানিতে ভাসছে। তখন দ্বিধান্বিত হয়ে যাই- পানি নাপাক হয়ে গেছে কি না? তারপর পাশের বাসা থেকে অযু করে নামায আদায় করি। আমার প্রশ্ন হল, পানিতে তেলাপোকা পড়ে মারা গেলে পানি কি নাপাক হয়ে যায়?

উত্তর: পানিতে তেলাপোকা পড়ে মারা গেলে তা নাপাক হয় না। কেননা তেলাপোকাতে প্রবাহিত রক্ত নেই এবং তা নাপাকও নয়। অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ড্রামের পানি নাপাক হয়নি। তা দ্বারা ওযু-গোসল করতে পারবেন।

-কিতাবুল আছল ১/২৩; আলইখতিয়ার ১/৬৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৩; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৫৫; রদ্দুল মুহতার ১/১৮৩

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ