বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইউক্রেনে আটকেপড়া ৫ বাংলাদেশির খোঁজ-খবর রাখছি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ইউক্রেনে আটকেপড়া পাঁচ বাংলাদেশির বিষয়ে খোঁজ-খবর রাখছি, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সিলেট রত্ম ফাউন্ডেশন আয়োজিত সি এম তোফায়েল সামীর স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইউক্রেনে পাঁচ বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এ সংক্রান্ত একটি ভিডিওর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জানি না, এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমাদের দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন। ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের তথ্য আমরা জানতে চেষ্টা করছি। তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নেওয়া হচ্ছে।

ড. মোমেন বলেন, ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের উদ্ধারে ভারতও সহযোগিতা করছে। আমরা তাদের সহযোগিতা চেয়েছি।

ফেসবুকের ওই ভিডিও ছাড়াও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের খবরে জানা গেছে, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী শিবিরে আটকে আছেন পাঁচ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ