বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে দুবাইয়ের পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুবাই এক্সপোসহ কয়েকটি আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল সোয়া ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা ত্যাগ করেন।

আমিরাতের উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন তিনি।

রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, এই সফরে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বক্ষরিত হতে পারে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে দুবাই এক্সপোতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুবাই একজিবিশন সেন্টারে ‘রিডিফাইনিং দ্য ফিউচার ফর উইমেন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন।

বিকেলে দুবাই এক্সিবিশন সেন্টারে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের তৃতীয় দিন বুধবার আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখ ফাতিমার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরকালে রাস আল খাইমাতে ‘বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের’ নতুন ভবনের ভিত্তিস্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ