বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রামপুরায় আগুন: দগ্ধ আরও ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার রামপুরার চৌধুরীপাড়ায় ভাঙারির দোকানে আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে ২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৭ মার্চ) তাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, নাদের আলীর (৫০) শরীরের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে ও ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে সিদ্দিক (৬০) মারা গেছেন। তারা আইসিইউতে ছিলেন। মৃত নাদের আলী ছিলেন ভাঙাড়ি দোকানের মালিক। এর আগে শনিবার (৫ মার্চ) দুপুরে মারা যায় হেলাল।

ওই ঘটনায় দগ্ধ নুর নবী (৫১), ইউসুফ আলী (৪৯) ও সিদ্দিকুর (৫০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত বুধবার রাতে চৌধুরীপাড়া মসজিদের পাশে একটি টিনশেড ভাঙারি দোকানে আগুনে দগ্ধ হন ওই পাঁচজন। গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে সেখানে আগুন লেগেছিল বলে ফায়ার সার্ভিসের ধারণা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ