বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আটকেপড়া ২৮ নাবিক দেশে ফিরছেন বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক রোমানিয়ার রাজধানী বোখারেস্ট থেকে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেশের উদ্দেশে রওনা দেবেন। আগামীকাল বুধবার দুপুরে তারা দেশে পৌঁছাবেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (চার্টার) ক্যাপটেন মুজিবুর রহমান মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

নাবিকদের দেশে ফেরার ব্যবস্থা করছে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস। এ ছাড়া ইউক্রেনের আটকে থাকা ১০ বাংলাদেশির একজন পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন।

অন্যদের খোঁজ রাখছে পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস। অন্য খোঁজ পাওয়া পাঁচজন ইউক্রেনের জেলে থাকায়, তাদের উদ্ধারে সময় লাগবে বলে জানিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ