বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

টিসিবির ট্রাক ঘিরে ক্রেতাদের প্রবল চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে নিম্ন ও মধ্য আয়ের মানুষের আর্থিক সাশ্রয়ে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। নিত্যপণ্যের দামের উর্ধ্বগতির মধ্যে চলছে টিসিবির পণ্য বিক্রি। আর প্রয়োজনীয় নিত্যপণ্য সাশ্রয়ী দামের কিনতে বিক্রির পয়েন্ট আরো বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।

তবে, ট্রাকে পণ্যবোঝাই করে বিক্রির নির্ধারিত পয়েন্টে নিতে সময় বেশি লাগায় পণ্য বিক্রি বিলম্বে শুরু হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. হুমায়ুন কবির জানান, টিসিবির আঞ্চলিক কার্যালয় থেকে সকাল সাড়ে ৭টা থেকে প্রতিটি ট্রাকে পণ্যবোঝাই করে বের করা হচ্ছে। এতে বিক্রির নির্ধারিত পয়েন্টে যেতে সময় বেশি লাগছে।

নির্ধারিত পয়েন্টে পৌঁছানোর পর সকাল ১০টা থেকে পণ্য বিক্রি শুরু হয়। তাই নির্ধারিত সময়ের আগে যেকোনো পয়েন্টে ক্রেতাদের ভিড় না করার অনুরোধ টিসিবি'র আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধানের।

রাজধানীর ১৫০টি পয়েন্টে স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলবে বলেও জানান টিসিবি'র আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান হুমায়ুন কবির।

নিম্ন আয়ের মানুষের সুবিধার্তে টিসিবির ট্রাক সেল কার্যক্রমে প্রতিটি ট্রাকে এক হাজার কেজি পেঁয়াজ, ৫০০ কেজি করে ডাল-চিনি, ৫০০ লিটার তেল দেয়া হচ্ছে। রমজান উপলক্ষ্যে এক কোটি পরিবারকে দুই বার এই পণ্য সরবরাহ করা হবে।

এদিকে, চাহিদার তুলনায় টিসিবি'র পণ্য বিক্রির পয়েন্টের সংখ্যা অপ্রতুল অভিযোগ করে টিসিবির কার্যক্রম আরও বিস্তৃত করার দাবি ক্রেতাদের। প্রথমধাপে টিসিবির ট্রাক থেকে ক্রেতারা সংগ্রহ করতে পারছেন চিনি, মশুর ডাল, পেয়াজ ও সয়াবিন তেল। রমজানে দ্বিতীয় ধাপে এর সাথে যুক্ত হবে ছোলা বুট ও খেজুর।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম ও আসন্ন রমজান উপলক্ষ্যে রবিবার থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি। দেশের সব জেলা উপজেলা মহানগরে রমজানকে সামনে রেখে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু হবে ১৫ই মার্চ থেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ