বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভাসানচরের উদ্দেশ্যে ২৯৮২ জন রোহিঙ্গা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১২তম দফায় চট্টগ্রামের উদ্দেশ্যে উখিয়া অস্থায়ী ট্রানজিট ক্যাম্প ত্যাগ করেছে ২হাজার ৯শ ৮২জন রোহিঙ্গা।

বুধবার দুপুরে উখিয়া অস্থায়ী ট্রানজিট ক্যাম্প হতে ২৭টি বাস যোগে ১৪শ ৬৩জন রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। তাদের বহরের সামনে ও পেছনে রয়েছে কঠোর পুলিশী নিরাপত্তা। দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যায় ৩৫টি বাস যোগে ১হাজার ৫শ ১৯জন রোহিঙ্গা রওনা হয়।

এ নিয়ে সর্বমোট ১হাজার ৮ পরিবারের ২হাজার ৯শ ৮২জন রোহিঙ্গা ৬২টি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় বলে জানা যায়।

উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা প্রণয়নের মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়।

সেখান থেকে বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় রোহিঙ্গাদের বহর। তাদের সামনে ও পেছনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রোহিঙ্গাদের বহরের সাথে তাদের মালামাল বোঝাই কাভার্ড ভ্যানও রওনা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার গণমাধ্যমকে জানান,এবারে ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১২তম দফায় প্রায় তিন হাজার রোহিঙ্গা যারা স্বেচ্ছায় যেতে ইচ্ছুক তাদের তালিকা করে নিয়ে যাওয়া হচ্ছে।

উখিয়ার বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা মাঝিরা জানায়, ক্যাম্প থেকে এর আগে ভাসানচর যাওয়া রোহিঙ্গাদের সাথে কথা বলে সেখানকার থাকা খাওয়ার পরিবেশের কথা জেনে স্বেচ্ছায় রাজি হয়ে ভাসানচর যাচ্ছে বিভিন্ন ব্লকের সাধারণ রোহিঙ্গারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ