বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সরকারের মন্ত্রীরা ক্রয়ক্ষমতা বেড়েছে বলতে কী বোঝাতে চান? প্রশ্ন ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নিউ ইয়র্ক, সিঙ্গাপুর গিয়ে কেনাকাটা করেন, তাদের ক্রয়ক্ষমতা বেড়েছে। আমাদের দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মোটেও বাড়েনি।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা ক্রয়ক্ষমতা বেড়েছে বলতে কী বোঝাতে চান? সিঙ্গাপুর, ব্যাংকক, টরন্টো, নিউ ইয়র্কে যারা কেনাকাটা করেন অথবা সেখানে যারা বাড়ি কিনেছে তাদের ক্রয়ক্ষমতার কথা বলেছেন? না কি আমাদের অসহায় নিরীহ মানুষ, কৃষক-শ্রমিক-মেহনতি জনতার কথা বলছেন? আমার কৃষক ভাইয়ের তো ক্রয়ক্ষমতা বাড়েনি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের অর্থমন্ত্রী আছেন একজন, তিনি অতীতে আদম ব্যবসা করতেন এবং একজন পরিকল্পনামন্ত্রী আছেন, তিনি একজন আমলা ছিলেন। তাঁরা বলেন, হ্যাঁ দাম বেড়েছে, কিন্তু বিশ্বের তুলনায় কম বেড়েছে, যেখানে মুদ্রাস্ফীতি অনেক কম। আমরা সাধারণ মানুষ কী মুদ্রাস্ফীতি বুঝি? সাধারণ ভাষায় হচ্ছে দাম বাড়াটাই মুদ্রাস্ফীতি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এত ভয় কেন নিরপেক্ষ সরকারে? নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন না- আওয়ামী লীগ ডোবে না বিএনপি ডোবে।

কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও প্রচার সম্পাদক শামসুর রহমান শামসের পরিচালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, ওমর ফারুক শাফিন প্রমুখ বক্তব্য দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ