বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘দ্রব্যমূল্যের আকাশচুম্বী উর্ধ্বগতি দেশে নিরব দুর্ভিক্ষ ও গণবিস্ফোরণ ঘটতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বী উর্ধ্বগতি ও শেয়ার বাজারে দরপতনের ফলে দেশে নিরব দুর্ভিক্ষ ও গণবিস্ফোরণ ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির।

তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী উর্ধ্বগতির লাগাম না টেনে সরকার সাধারণ মানুষকে অভুক্ত রাখার প্রক্রিয়া শুরু করেছে।

আজ শনিবার ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন,স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ৫০ বছরেও জনগণের কল্যানে সরকার ও প্রশাসন প্রতিষ্ঠিত হয়নি। ফলে যৌক্তিক কোন কারণ ছাড়াই নিত্যপণ্যের বাজার অনিয়ন্ত্রিতভাবে বেড়েই চলছে। বাজার পরিস্থিতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু অদৃশ্য কারণে সরকার তা নিয়ন্ত্রণ করছে না। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের অভুক্ত থাকা ছাড়া আর কোন উপায় থাকবে না।

শহিদুল ইসলাম কবির বলেন, একদিকে দ্রব্যমূল্যের আকাশচুম্বী উর্ধ্বগতি অপরদিকে শেয়ার মার্কেটে দরপতনের ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা দিশেহারা। তারা একদিকে পুঁজি হারা হচ্ছে, অপরদিকে বাজারে দ্রব্যমূল্যের আকাশচুম্বী উর্ধ্বগতির পাগলা ঘোড়ার পেছনে ছুটতে হয়রান ও নিঃস্ব হয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে দেশে যেমন নিরব দুর্ভিক্ষ দেখা দিতে পারে তেমনি গণবিস্ফোরণ ঘটতে পারে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সেক্রেটারি মোঃ মোয়াজ্জেম হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দূল্লাহ আল মামুন, মাওঃ মোঃ জাকারিয়া, মোঃ কবির হোসেন ও মোঃ লোকমান হোসেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ