বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মোহাম্মদপুরে সয়াবিন তেলের অবৈধ মজুত জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে অবৈধভাবে মজুত করে রাখা কয়েকশ’ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। জব্দকৃত তেলের পরিমাণ ৫১০ লিটার।

শুক্রবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, সম্প্রতি সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকেই সয়াবিন তেল অবৈধভাবে মজুত রেখেছে- এমন তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর এলাকায় শুক্রবার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করা হয়।

এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ