বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শায়খুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শাহরাস্তিবাসীর জন্য চক্ষুরোগীদের ফ্রি চিকিৎসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শায়খুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ‘অন্ধ জনে দাও আলাে’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিবাসীর জন্য চক্ষু রােগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আগামী ১৪ মার্চ সােমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ফ্রি চিকিৎসা চলবে।

আওয়ার ইসলামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা শাহরাস্তি এলাকার জনসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, শায়খুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে বেলায়েতনগর মাদ্রাসা প্রাঙ্গন, শাহরাস্তি, চাঁদপুরে ফ্রি চক্ষু রােগী দেখা হবে।

ছানীপড়া অন্ধ রােগীদেরকে বিনামূল্যে ১৫ মার্চ মঙ্গলবার কুমিল্লা মিডটাউন চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।

চক্ষু রোগী দেখবেন নােয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযােগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চক্ষু) চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. জহির উদ্দীন আহমদ এমবিবিএস, ডি ও (ডি ইউ)।

ফাউন্ডেশনের পরিচালক  ইসমাইল বেলায়েত হুসাইন বলেন,  শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর নামে প্রতিষ্ঠত শায়খুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ‘অন্ধ জনে দাও আলাে’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিবাসীর জন্য চক্ষু রােগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা এ ফাউন্ডেশনের আওতায় অনেক দিন ধরেই সেবা দিয়ে আসছি। আমরা চাই এলাকার বঞ্চিত মানুষ চিকিৎসাসেবা পাক।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন- ০১৭৮১-৬৯১৬০০

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ