বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হাদিসুর রহমানের পরিবারের পাশে থাকবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে নিহত হাদিসুরের পরিবারের পাশে সব সময় থাকার কথা জানিয়েছে সরকার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

হাদিসুরের জানাজায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, হাদিসুরের পরিবারের পাশে সব সময় থাকবে সরকার ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় বেতাগী উপজেলার কদমতলা গ্রামে হাদিসুরের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর ১০ টা ১৫ মিনিটে দাফন কাজ সম্পন্ন করা হয়।

গতকাল সোমবার (১৪ মার্চ) দুপুর সোয়া ১২ টায় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরেরমরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে আসে। লাশ গ্রহণ করেন হাদিসুরের ছোট ভাইগোলাম মাওলা প্রিন্স। রাত পৌনে ১০ টার দিকে লাশ নিয়ে আসা হয় কদমতলা গ্রামে।

ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার কবলে পড়া বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ নিজ বাড়ি বরগুনার বেতাগীতে পৌঁছেছে। সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে লাশ এসে পৌঁছায়।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। সেখানে নোঙর করা অবস্থায় গত ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। ওই হামলায় প্রাণ হারায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ