বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কর্ণাটকের হিজাব বিরোধী রায়ে মুসলমানদের অন্তরে চরম আঘাত: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্টে হিজাব বিরোধী রায়ের এর প্রতিবাদ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

আজ বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কর্ণাটকের হাইকোর্টের হিজাব বিরোধী এ রায় ইসলাম বিরোধী। ইসলামী শরীয়তে একজন নারী প্রাপ্ত বয়স্ক হলে তার উপর পর্দার বিধান ফরজ করা হয়েছে। কোনো কোর্টের ক্ষমতা নেই আল্লাহর বিধানের বিপরীত রায় ঘোষণা করার। এ রায়ের মাধ্যমে মুসলমানদের অন্তরে চরম আঘাত করা হয়েছে।

এ রায় কোনো মুসলমান নিতে পারে না। নেতৃদ্বয় আরও বলেন, ১৯৪৮ সালে ভারতের সংবিধানে মুসলমানসহ সকল ধর্মের লোকজনের নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা সুসংরক্ষিত করা হয়েছে।

সুতরাং আদালতের হিজাব নিয়ে ঘোষিত রায় ভারতের সংবিধান বিরোধী। নেতৃদ্বয় অবিলম্বে ইসলাম ও ভারতের সংবিধান বিরোধী এ রায় বাতিল করার জন্য ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চ আদালতের প্রতি আহ্বান জানান। অন্যথায় বিশ্ব মুসলিম এ রায়ের বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ গড়ে তুলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ