বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সাভারে অগ্নিকাণ্ড: পুড়ল ১২ বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার সাভারে গ্যাসের চুলা থেকে আগুনে দু’টি টিনসেড বসতবাড়িতে আগুন লেগে ১২টি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকার ‘স্বপ্ন বিলাশ’ নামের একটি হাউজিংয়ের ভেতর দু’টি টিনসেড বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় নিরিবিলি ‘স্বপ্ন বিলাস‘ আবাসন প্রকল্পের ভেতরে একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তিনটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে যায়। এসময় ধামরাই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটও সহযোগিতার জন্য আসে। পরে পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে দুটি টিনসেড বাড়িতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হয়েছি। কক্ষগুলো শ্রমিক কলোনির মতো। একটি বাড়ির ৭ থেকে ৮টি কক্ষ পুড়ে গেছে। পাশপাশি থাকা আরেকটি বাড়ির চারটি কক্ষ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ