বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা তিনদিনের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় চার কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক এবং যাত্রীরা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড অংশে তীব্র যানজট। অনেকে গন্তব্যস্থলে না গিয়ে বাসায় ফিরে আসছেন। অনেক যাত্রীকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া বাড়তি ভাড়া আদায় করার অভিযোগও করেছেন যাত্রীরা।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লা যেতে ২০০ টাকার ভাড়া ২৫০ টাকা, চট্টগ্রাম যেতে নন-এসি গাড়িতে ৪৫০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা এবং এসি গাড়িতে ৮০০ টাকার ভাড়া ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে।

বিভিন্ন বাস কাউন্টার কর্তৃপক্ষ বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার করলেও এর নানা কারণ দেখাচ্ছেন। তারা বলছেন, তীব্র যানজটের কারণে তাদের গাড়ি সময়মতো গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে না। ফলে তারা ভাড়া একটু বেশি নিতে বাধ্য হচ্ছেন।

তীব্র যানজটের বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, ‘গতকাল (বুধবার) রাতে মদনপুরে একটি সড়ক দুর্ঘটনা হয়। এ কারণে এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। এছাড়া টানা তিনদিনের ছুটি থাকায় মহাসড়কে বাড়তি গাড়ির চাপ রয়েছে। তবে আশা করছি দুপুরের আগেই যানজট কমে যাবে। যানজট নিরসনে পুলিশের টিম কাজ করে যাচ্ছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ