বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দেশবাসীকে শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শবে বরাত উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা জানিয়ে অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন। তিনি লাইলাতুল বরাতের রাতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিশ্বের সব মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী কল্যাণময়। এ রাতে কৃতকর্মের নিরিখে মানুষের ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আল আমীন। তাই এ পবিত্র রাতে ধর্মপ্রাণরা সারা রাত আল্লাহর দরবারে প্রার্থনা করেন।’

ফখরুল বলেন, ‘নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পাবার জন্য কলুষমুক্ত সরল-সোজা পথে চলতে বান্দারা আল্লাহর সাহায্যের জন্য মোনাজাত করবেন। এ মহিমাময় রাতে সবার জীবন যাতে সুখকর হয়, সে জন্য আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করি।’

মির্জা ফখরুল বলেন, ‘এ রহমতের রাতে আমরা সবাই মানবজাতির কল্যাণে যেন কাজ করে যেতে পারি, মহান রাব্বুল আলামিনের কাছে সেজন্য রহমত ভিক্ষা চাইছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ