বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পোল্যান্ডে মিসাইল সিস্টেম ও সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পোল্যান্ডে স্কাই সাবের মিসাইল সিস্টেম মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে সেখানে ১০০ সৈন্যও মোতায়েন করবে দেশটি।

বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পোল্যান্ডে ১০০ সৈন্যসহ মিসাইল সিস্টেম মোতায়েন করবে যুক্তরাজ্য।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে পোল্যান্ডের সীমান্তে থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বিশাল এক ইউক্রেনিয় সামরিক ঘাঁটিতে প্রায় ৩০টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করে। সামরিক ঘাঁটিটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভের কেন্দ্র থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

লাভিভের আঞ্চলিক গভর্নর জানিয়েছিলেন, ওই হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং আহত হন আরও ১৩৪ জন।

প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে ন্যাটোর সাথে ইউক্রেনের সেনাবাহিনী যৌথ মহড়ায় অংশগ্রহণ করতো। এখানে ন্যাটো প্রশিক্ষকরা ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণও দিতো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ