বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৪৯ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৪৯ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার পর বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আইওএমএর সহায়তায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৪৯ জন বাংলাদেশি নাগরিক।

গতকাল বুধবার (১৬ মার্চ) দিবাগত রাতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের ব্যবস্থাপনায় লিবিয়ার বেনগাজী ও পূর্বাঞ্চল থেকে আইওএমএর সহযোগিতায় একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ১৪৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।

এর আগে, গত ৩ মার্চ প্রথম পর্যায়ে লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ জন বাংলা‌দে‌শি দেশে ফেরত আসেন। এরপর একই ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদে‌শি গত ১০ মার্চ দেশে ফেরত আসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ