মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘টিকা প্রদানে বাংলাদেশ সফলভাবে কাজ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, বাংলাদেশ কোভিড-১৯ টিকা দেওয়ার ক্ষেত্রে সফলভাবে কাজ করছে।

সোমবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন শেষে ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন, 'টিকাপ্রদান কাজটি করা সহজ নয়। আপনারা একটি ভালো কাজ করছেন। লোকজন টিকা পাচ্ছেন এবং তারা সুস্থ আছেন।

তিনি বলেন, করোনাভাইরাসকে মোকাবিলায় বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র খুবই গর্বিত।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উপহার হিসেবে ফাইজার এবং মডার্নার টিকার প্রায় ৬১ লাখ ডোজ পাঠিয়েছে।

তিনি আরও বলেন, 'জনসংখ্যার প্রতিটি স্তরে টিকা দেওয়ার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা দেখে আমরা খুব গর্বিত। শিশুদের টিকা দেওয়া হচ্ছে, গ্রামীণ এলাকায় এখন টিকা দেওয়া হচ্ছে, মানুষকে উৎসাহিত করা হচ্ছে।'

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ