মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসির সংলাপে অংশগ্রহণ করেননি অধিকাংশ বিশিষ্ট নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে ৪০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয় ইসির পক্ষ থেকে। তবে ইসির ডাকা দ্বিতীয় দফা সংলাপে আসেননি ২২ বিশিষ্ট নাগরিক।

মঙ্গলবার (২২ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের কনফারেন্স রুমে এ বৈঠক বসে।

দ্বিতীয় দফার এই সংলাপে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় ৪০ বিশিষ্ট নাগরিককে। তারপর একজনকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। মোট ৩৯ বিশিষ্ট নাগরিকের মধ্যে ২২ বিশিষ্ট নাগরিক সংলাপে অংশগ্রহণ করেননি।

বর্তমান আউয়াল কমিশন রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক জানিয়ে ইসি কর্মকর্তারা বলেন, এরই প্রেক্ষিতে প্রথম সংলাপে একগুচ্ছ প্রস্তাবনা পেয়েছে ইসি। প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ভোটার ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে ইভিএম ব্যবহার, দলগুলোর সর্বস্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্যপদ পূরণে ব্যবস্থা নেওয়া, ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে ইসির অধীন রাখা ইত্যাদি।

জনসংযোগ পরিচালক জানান, আজকের বৈঠকের বিষয়ে গত ১৫ মার্চ আমন্ত্রণ জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের চিঠি দেওয়া হয়েছে।

এ আমন্ত্রণে রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খানসহ মোট ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ