মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নতুন করে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধ করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিটি (বিইআরসি) কর্তৃক জ্বালানী গ্যাসের দাম ৩৩ ভাগ বাড়ানোর সুপারিশের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সকল তৎপরতা বন্ধের দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

আজ মঙ্গলবার প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ যখন দিশেহারা।

সীমিত আয়ের মানুষ দৈনন্দিন চাহিদা মেটাতে যখন হিমশিম খাচ্ছে। এ সময়ে আবারো জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির তৎপরতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিটি (বিইআরসি) কর্তৃক গ্যাসের দাম ৩৩ ভাগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে যা জনস্বার্থের বিরোধী। বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দাম কোনভাবেই বাড়ানো ঠিক হবেনা। বরং গ্যাস, চাল, ডাল, তেলসহ সকল দ্রব্যমূল্য কমানো হচ্ছে সময়ের দাবী।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে নতুন করে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির সকল তৎপরতা বন্ধের দাবী জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ