শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ভাঙ্গা পা প্লাস্টার অবস্থায় গোসল ফরজ হলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার ডান পা ভেঙ্গে গেছে। ডাক্তার পুরো পা প্লাস্টার করে দিয়েছেন। এতে করে নড়াচড়া করতে আমার খুবই কষ্ট হচ্ছে। এ অবস্থায় আমার গোসল ফরয হয়েছে।

গোসল করলে প্লাস্টারের ভেতর পানি যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমি জানতে চাচ্ছি যে, কীভাবে আমি পবিত্রতা অর্জন করতে পারব?

উত্তর প্রশ্নোক্ত অবস্থায় গোসল করলে যেহেতু প্লাস্টারের ভিতরে পানি পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং গোসলের জন্য প্রয়োজনীয় নড়াচড়া করাও কষ্টকর তাই গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নিলেই চলবে। আর গোসলের তায়াম্মুম অযুর তায়াম্মুমের মতোই।

-মারাকিল ফালাহ ৬৮; ফাতহুল কাদীর ১/১০৮; তাবয়ীনুল হাকায়েক ১/১১৮; আলবাহরুর রায়েক ১/১৪০; আদ্দুররুল মুখতার ১/২৩৮। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ