মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এনএফসি প্রযুক্তি: ডেবিট কার্ড পকেটে রেখেই করা যাবে লেনদেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেবিট কার্ড পকেটে রেখে লেনদেন করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংকগুলো সব ধরনের কার্ডে ‘নেয়ার ফিল্ড কমিউনিকেশন’ (এনএফসি) প্রযুক্তিতে স্পর্শবিহীন লেনদেন সেবা চালু করতে পারবে।

এত দিন ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডে এই সেবা দেওয়ার সুযোগ ছিল। এখন ডেবিট কার্ডেও এই সেবা মিলবে।

সোমবার (২১ মার্চ) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস এই সেবা চালুর অনুমোদন দিয়েছে।

এনএফসি প্রযুক্তির কার্ডে ৪ সেন্টিমিটার দূরে কার্ড রেখে লেনদেন করা যাবে। তবে পিনসহ অন্যান্য নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে। ফলে লেনদেনের জন্য কার্ড কারও হাতে অথবা পয়েন্ট অব সেলসে দিতে হবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনএফসি প্রযুক্তিতে কার্ডের লেনদেন সহজ ও গতিশীল হওয়ায় ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ধরনের সেবার ব্যবহার জনপ্রিয় হয়েছে। গ্রাহকের চাহিদা বিবেচনায় ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট ও প্রিপেইড কার্ডের লেনদেনেও এই প্রযুক্তির ব্যবহার করলে ইলেকট্রনিক লেনদেন বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

নির্দেশনায় বলা হয়, ইএমভি চিপ প্রযুক্তি সম্পন্ন ডেবিট ও প্রিপেইড কার্ডে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে লেনদেন পরিচালনা করা যাবে। ইএমভি চিপ হলো ইউরো পে, মাস্টারকার্ড ও ভিসার উদ্যোগে নির্মিত বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন চিপ। এনএফসি প্রযুক্তির মাধ্যমে ডেবিট ও প্রিপেইড কার্ডে প্রতিবার সর্বোচ্চ তিন হাজার টাকা লেনদেন করা যাবে। একই সঙ্গে এই লেনদেনে দুই স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার বিধান শিথিল করা হয়েছে। তবে খুদে বার্তায় এ ধরনের প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে জানাতে হবে। যেসব ব্যাংক এসব কার্ড দেবে, তারা এর মাধ্যমে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করতে পারবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ