সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

চরমোনাইয়ের নমুনায় কুড়িগ্রামের ৩ দিনব্যাপী ইজতেমা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরমোনাই মাহফিলের নমুনায় কুড়িগ্রামের ৩ দিনব্যাপী বাৎসরিক ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া এ মাহফিলে উদ্বোধনী বয়ান করেন মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, ৩ দিনব্যাপী এই ইজতেমা দুনিয়াবি উদ্দেশ্যে নয়। পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যই প্রতি বছর এই ইজতেমার আয়োজন করা হয়। এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নিয়ে যদি কেউ এসে থাকেন তাহলে তাকে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, ‘ইজতেমায় যারা নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলি হয়ে এখান থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।’

ইজতেমার কার্যক্রম পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ‘আনুষ্ঠানিকভাবে আমরা ইজতেমার কার্যক্রম শুরু করেছি, ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিকভাবে ইজতেমার বাকি কার্যক্রম পরিচালিত হবে।

আগত মুসল্লীদের জন্য একটি অস্থায়ী হাসপাতাল, নলকূপ ও টয়লেট স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ