মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বঙ্গবন্ধু শুধু ম্যুরালে নয়, শিক্ষার্থীদের হৃদয়ে থাকতে হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ম্যুরালে নয়, প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকতে হবে। আমরা এভাবেই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করতে গিয়ে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে তৈরি করতে সবাই এগিয়ে আসতে হবে। এ ছাড়া হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে যদি শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা চালু করতে হয়, আমরা তা করব।

পরে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ শীর্ষক এক আলোচনার আয়োজন করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্যদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্থানীয় সাংসদ রেবেকা মমিন, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়সহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ