মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘ওবায়দুল কাদের সাহেবের রাতেও ঘুম হয় না, সকালেও হয় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদের সাহেবের রাতেও ঘুম হয় না, সকালেও হয় না। তিনি সারাক্ষণ বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন এবং সমানে কথা বলতে থাকেন। এতেই বোঝা যায়, বিএনপি শুধু আছে না, বিএনপি প্রবলভাবে আছে যে; তাদের ঘুম কেড়ে নিয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা পদক দেওয়ার ক্ষেত্রে ‘আত্মীয়করণ’ করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পদক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন। সেই স্বাধীনতার পদক নিয়ে তারা দুর্নীতি করেছে। আমির হামজা নামে একজনকে পদক দিয়ে বাতিল করা হয়েছে। নতুন করে তারা তদন্ত করছে। আরও যাদের পদক দিয়েছে তাদেরটা তদন্ত করুন, তারা কারা? তাদের বেশিরভাগই ক্ষমতাসীনদের আত্মীয়-স্বজন, বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘চতুর্দিকে তারা (সরকার) লুটপাট, দুর্নীতি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে, এখন এ দেশকে রক্ষা করতে হলে একমাত্র তাদের সরানো ছাড়া বিকল্প কিছু নাই।’ তিনি বলেন, একটা কথা আমাদের মনে রাখতে হবে এই সরকার স্বাধীনতাবিরোধী সরকার, জনগণের বিরুদ্ধের সরকার।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অর্থনীতিবিদরা বলছেন- দেশে দারিদ্র্যের হার দুই শতাংশ বেড়ে গেছে। মানুষের ক্রয়ক্ষমতা একদম গেছে। এটা বাস্তবতা। দ্রব্যমূল্য এমনভাবে বেড়েছে যে, মানুষের বেঁচে থাকা সম্ভব হচ্ছে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ