বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ১৯৭১ সালে গণহত্যা চালানোর জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। এটা এখন স্বতসিদ্ধ ও প্রমাণিত। এখানে ম্যাসাকার হয়েছে, গণহত্যা হয়েছে। বাংলাদেশের ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন।

২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সরকার সচেষ্ট রয়েছে বলেও তিনি জানান।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘৭১ এর গণহত্যা ও পাকিস্তানের বর্বরতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যয়।

সভায় আরো বক্তৃতা করেন সংসদ সদস্য আরমা দত্ত, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা ও লেখক কর্নেল (অব.) তৌফিকুর রহমান, শহীদ সন্তান নট কিশোর আদিত্য এবং সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

আলোচনায় অংশ নিয়ে শিল্পমন্ত্রী স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থাকার কারণেই হয়তো বেঁচে গিয়েছেন বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সে সময় তারা হত্যা করতে পারেনি কারণ, ইন্টারন্যাশনাল যে চাপ ছিল তাতে তাদের স্বীকার করতে হয়েছে বঙ্গবন্ধু সেখানে আছেন। তারা যেহেতু বলেছে, সেখানে আছেন, তখন তাদের উল্টো দায়িত্ব হয়ে যায়, বঙ্গবন্ধুকে বাঁচানো। আমার বিশ্বাস, বঙ্গবন্ধু এ দেশে থাকলে তাকে মেরে ফেলত। কিন্তু যেহেতু তিনি তাদের কাছে ছিলেন সবাই জানে, সারা বিশ্ব জানে তিনি পাকিস্তান কারাগারে আছেন। এ জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় তিনি বেঁচে গেছেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশীয়, আন্তর্জাতিক ও রাজনৈতিকভাবে তার যে দূরদর্শিতা ছিল, তা তিনি (বঙ্গবন্ধু) প্রমাণ করেছেন। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করলেন। তার বুদ্ধিমত্তা দিয়ে বাঙালি জাতিকে আবারও শেষ নির্দেশনা দিলেন ‘আমি যদি নির্দেশনা দিতে নাও পারি তবে তোমরা ঘরে ঘরে প্রস্তুত হয়ে যাও’।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাসও আছে। পাক হানাদার বাহিনীর সে সময়কে বলে গোলমালের বছর। এগুলো তারা বাইপাস করে গেছে। তবে তাদের গণহত্যার কথা স্বীকার করতে হবে। এ জন্য অবশ্যই পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের সত্যিকারের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ