শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শয়তান কি সরাসরি কোনো নবিকে দেখা দিয়েছিল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার প্রশ্ন হচ্ছে, শয়তান কি সরাসরি কোনো নবীকে দেখা দিয়েছিল? আমি জানার জন্য জিজ্ঞেস করলাম, ভুল হয়ে থাকলে তার জন্য ক্ষমাপ্রার্থী!!

সম্মানিত প্রশ্নকারীর কাছে আমার খুব জানতে ইচ্ছে করে যে তিনি কেনো এখন এই বিষয়টি জানতে চান!! এটা কবরের কয় নম্বর প্রশ্ন? কবরে, হাশরে, মিজানে, পুরসিরাতে, জান্নাতের দরজায়, জাহান্নামের গেইটে কি এসম্পর্কে প্রশ্ন করা হবে? দৈনন্দিন জীবনের ইসলাম পালনে, নামাজ, রোজা, হজ,যাকাত, কুরবানী, বিবাহ-শাদী, ব্যবসা বানিজ্য, আবাস-প্রবাস, পড়া-শোনা , চাকুরী-বাকরি ইত্যাদীর কোথায়ও কি এই প্রশ্নের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যাবে? নিশ্চয়ই না!!

তাহলে কেনো এজাতীয় একটি অবান্তর ও অপ্রয়োজনীয় বিষয় সম্পর্কে আমাদের জানতে ইচ্ছে করে? আমাদের রূহ কবজা করার সময় কি অবস্থা হবে ; এবং সেখানে উত্তরণের পথ কি হবে সেটা কি আমাদের জানা আছে। আমরা কি এই একটি প্রশ্ন ছাড়া আমাদের জীবনের সব সমস্যার সমাধান করে নিয়েছি?

সম্মানিত ভাই! দয়া করে দরকারী প্রশ্ন করুন। অনর্থক বিষয় পরিহার করে চলুন। এজাতীয় বিষয় জানার সাথে আমাদের আমলী জিন্দেগীর কোনো সম্পর্ক নাই। বরং হাদিসে এজতীয় অনর্থক বিষয় পরিহার করতে নিষেধ করা হয়েছে।
রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ، وقَالَ:حَسَنٌ.

কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা।’ (তিরমিজি, হাদিস : ২৩১৮)। কাজেই আমাদের উচিত অর্থক বিষয় সম্পর্কে জ্ঞান লাভের আগে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো জানার চেষ্টা করা। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন। আমিন। সূত্র: মুসলিম

উত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ