মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটির দেড় শতাধিক কেবিন পুড়ে গেছে: ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সদরঘাট টার্মিনালে দাঁড়িয়ে থাকা অ্যাডভেঞ্চার–৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লঞ্চটির দেড় শতাধিক কেবিন পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার বেলা পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে লঞ্চটির তৃতীয় তলায় ভিআইপি কেবিনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের সময় আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্বিতীয় ও তৃতীয় তলার কেবিনগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় লঞ্চের শ্রমিকেরা কেবিনগুলোতে থাকা টিভি ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক দীন মনি শর্মা বলেন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত বছরের ডিসেম্বরে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪৫ জনের বেশি নিহত হন। সরকারি হিসাবে নিখোঁজ ব্যক্তির সংখ্যা অন্তত ৩০। লঞ্চটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ