বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সদস্য হলো আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অনলাইন মিডিয়ার সর্ববৃহৎ সংগঠন- ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনে’র সদস্য হলো আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

গতকাল শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বনানীর গ্র্যান্ড প্লাটিনাম হোটেলে সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি হিসেবে ছিলেন- রাশেদুল ইসলাম বুলবুল। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, শরিফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নাছিমা খান মন্টিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের আবেদনের ভিত্তিতে সদস্য পদের অনুমতি দেন ভারপ্রাপ্ত সভাপতি, শরিফুল ইসলাম খান।

এছাড়াও গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন- নির্বাহী সভাপতি সমিত্র দেব, মুহা. কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. শাহাদাত স্বপন, দপ্তর সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত, অর্থ সম্পাদক মুহা. দেলোয়ার হোসেন, সদস্য আনহার সামসাদ, সাব্বির আহামেদ রনি, মুহা. মাসুদ রানা, সদস্য নাজমা সুলতানা নিলা, সুমাইয়া জামান, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, খোকা আমিন প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ১০ বছর যাবত অনলাইন মিডিয়ার বিস্তার, সুসংহত করা, সুসংগঠিত করার জন্য কাজ করছে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ