বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

বরেণ্য শিক্ষাবিদরা উপাচার্য হতে চান না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বরেণ্য শিক্ষাবিদদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করতে আগ্রহী হন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

একাডেমিক যোগ্যতা বাদ দিয়ে দলীয় বিবেচনায় সরকার উপাচার্য পদে নিয়োগ দিচ্ছে, বিরোধী দলের এমন অভিযোগের জবাবে সংসদে এ কথা বলেন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম ও শিক্ষার মান নিয়ে মঙ্গলবারের অধিবেশনে প্রশ্ন তোলেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২-ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতারা অভিযোগ করেন, যোগ্য ব্যক্তিকে দায়িত্ব না দেয়ার কারণে দেশের বিশ্ববিদ্যালয়গুলো দূর্নীতি-অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। এসময় তারা সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ, বরিশাল ও রাজশাহীর ভিসির বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী সংসদে জানান, একাডেমিক যোগ্যতা, নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয়ে উপার্চায নিয়োগ দেয়া হয়। কয়েকজন উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের কথা স্বীকার করে মন্ত্রী বলেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। পরে সদস্যদের আনা কিছু সংশোধনী গ্রহন করে সংসদে কন্ঠভোটে বিলটি পাস হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ