মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

মুফতি রুহুল আমীন বায়তুল মোকাররমের খতীব হওয়ায় মাওলানা আনাস মাদানীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিনপূর্ব এশিয়ার শীর্ষ আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহ. এর সাহেবজাদা প্রখ্যাত আলেমেদীন গোপালগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলামের (গওহরডাঙ্গা মাদরাসা) প্রিন্সিপাল মুফতী রুহুল আমীন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব নিযুক্তি হওয়ায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহ.'র সাহেবজাদা মাওলানা আনাস মাদানী অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা আনাস মাদানী বলেন, সর্ব প্রথম মহান আল্লাহর আলীশান দরবারে শুকর গুজার হচ্ছি- বহু প্রতীক্ষার পর হক্কানি ওলামায়ে কেরামগণের রোনাজারির বদৌলতে দেশের জাতীয় মসজিদ একজন দক্ষ মুখলিস খতীব পেয়েছে। আমার আব্বাজান শাইখুল ইসলাম রাহ.'র আমৃত্যু স্বপ্ন ছিল জাতীয় মসজিদে একজন মুখলিস আল্লাহ ওয়ালা খতীব নিযুক্ত হওয়া। আজ আমি অত্যন্ত আনন্দিত। আমার আব্বাজান রহ.'র স্বপ্ন পুরণ হয়েছে।

তিনি আরও বলেন, মসজিদ প্রতিষ্ঠার এ পর্যন্ত যে সকল পীর মাশায়েখ উলামায়ে কেরাম খতীবের দায়িত্ব পালন করেছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

দেশের সরকার প্রধানসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি আশা করছি শিরক, বিদআ'তের বদলে বায়তুল মোকাররমে আবার ফিরে আসুক আগের পরিবেশ। মিম্বর থেকে ধ্বনিত হোক হকের আওয়াজ। এই প্রত্যাশা শুধু আমার নয়, দেশের হকপন্থী সকল মানুষের। আল্লাহ আমাদের সহায় হোন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ