সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

সোনারগাঁয়ে আল্লামা আবুল হাসান আলী নদভী রহ.-এর নামে ‘মডেল স্কুল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: শায়খ আবুল হাসান আলী নদভী। গত শতাব্দীর চিন্তক ও ইতিহাস জয়ী এক আলেম। তার নির্দেশ ও সহযোগিতায় বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে নারায়ণঞ্জের সোনারগাঁয়ে উপমহাদেশের প্রথম বুখারীর দরস প্রদানকারী শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহর মাকবারার সন্নিকটে গড়ে উঠেছিল মাদরাসাতুশ শরফ আল ইসলামিয়া শিশু সদন।

No description available.

মাদরাসাটি গড়ে তুলেছিলেন শায়খ আলী মিয়া নদভীর স্নেহধন্য শাগরেদ গবেষক আলেম মাওলানা উবায়দুল কাদের নদভী কাসেমী। তারই হাত ধরে মাদরাসাটির পাশে গড়ে উঠেছে ‘আল্লামা আবুল হাসান আলী নদভী রহ. মডেল স্কুল’।

No description available.

স্কুলটির আভ্যন্তরীণ পরিবেশ, সবুজ খেলার মাঠ, অভিভাবকদের জন্য সুন্দর ওয়েটিংরুম, কম্পিউটার ল্যাব, পড়াশোনার সৃজনশীল ব্যবস্থা সত্যিই মুগ্ধ করার মতো। স্কুলটি সম্পর্কে এর পরিচালক মাওলানা উবায়দুল কাদের নদভী কাসেমী বলেন, জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার অপূর্ব সমন্বয় করার চেষ্টা করেছি স্কুলটিতে। তাছাড়া অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিক দ্বারা পাঠদান ব্যবস্থা, দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান এবং প্রহার ব্যতিত আদর-সোহাগ ও কাউন্সিলিংয়ের মাধ্যমে পড়া আদায়কে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।

No description available.

ভর্তিসহ আল্লামা আবুল হাসান আলী নদভী রহ. মডেল স্কুল সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন- 01819474474 নাম্বারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ