রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয়জন মারা গেছে এবং আহত হয়েছেন আরও নয়জন।

রোববার (৩ এপ্রিল) স্থানীয় সময় ভোররাতের দিকে গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে স্যাক্রামেন্টো পুলিশ জানায়।

ভোরে স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ ও বার লোকজনে পরিপূর্ণ ছিল- এমন সময় হঠাৎ স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি শুরু হয়। লোকজন রাস্তায় পালিয়ে যায়। পরে শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স পাঠায়।

টুইট বার্তার মাধ্যমে স্যাক্রামেন্টো পুলিশ বলছে, কর্মকর্তারা গুলিতে হতাহতের শিকার ১৫ জনকে শনাক্ত করেছেন। তাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থাতে পাওয়া যায়। স্যাক্রামেন্টো পুলিশের প্রধান ক্যাথি লেস্টার বলেছেন, ওই এলাকায় টহল দেওয়ার সময় গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ।

পরে ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে ছোটাছুটি করে পালিয়ে যেতে দেখা যায়। সেখানে ৬ জনের মরদেহ সড়কে পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

যদিও গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত কোনো সন্দেহভাজনকে জিম্মায় নেওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। লেস্টার বলেছেন, এটি সত্যিই মর্মান্তিক পরিস্থিতি।

ক্যালিফোর্নিয়া পুলিশের এই কর্মকর্তার মতে, তদন্তকারী কর্মকর্তারা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। সন্দেহভাজন অভিযুক্তদের শনাক্তে কোনো ধরনের তথ্য থাকলে তা পুলিশকে দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ