মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গর্ভধারিণী নারীদের রোজার হুকুম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব

প্রশ্ন: জনৈকা মহিলা ৮ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় রমজান মাস শুরু হয়। যার ফলে প্রথম রোজা রেখেও তা ভেঙে ফেলেন। এরপর ঐ রমজান মাসে আর কোন রোজা রাখেন নি, তবে পরবর্তীতে কাযা আদায় করেছেন। কিন্তু যে দিনের রোজা রেখে ভেঙ্গে ফেলেছিলেন সেদিনের কেবল কাযা আদায় করেছেন, কাফফারা দেননি।

জানার বিষয় হল, এমতাস্থায় তার ওপর কাফফারা ওয়াজিব ছিল কি না?

জবাব: অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারীনী মহিলা যদি নিজের বা সন্তানের কোনো ক্ষতি বা সমস্যার আশঙ্কা করেন, তাহলে তাদের জন্য রোজা রেখে ভেঙ্গে ফেলার অনুমতি আছে। পরবর্তীতে এ রোজা কাযা করলেই যথেষ্ট হবে, কাফফারা দিতে হবে না।

সুতরাং প্রশ্নপত্র মহিলা যদি নিজের বা গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কায় রোজাটি ভেঙ্গে থাকেন, তাহলে তার উপর কাফফারা ওয়াজিব হয়নি, অন্যথায় ওয়াজিব হয়েছে। এক্ষেত্রে শুধু কাযা যথেষ্ট হবে না, কাফফারাও আদায় করতে হবে।

(ফাতওয়ায়ে হিন্দিয়া: ১/২৭০, সহিহ বুখারী শরীফ: ২/৬৪৭, হেদায়া: ১/১৮২, ফাতওয়ায়ে কাসেমিয়া: ১১/৫৪৫, মাসায়েলে রাফআত কাসেমী: ৪/১১৭)

শিক্ষার্থী: (ইফতা প্রথম বর্ষ) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ