মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অটো‌রিকশায় ট্রেনের ধাক্কা: বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ট্রেনের ধাক্কায় অটো‌রিকশায় থাকা বাবা-মে‌য়েসহ তিন জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার হা‌তিয়ার ঢাকা-উত্তর ও দ‌ক্ষিণাঞ্চল রেললাইনের অর‌ক্ষিত রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

মৃত তিন জন হলেন, ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের হা‌মিদ মিয়া (৫৫) ও তার মেয়ে তাহ‌মিনা (২৫) এবং তাহমিনার ১৪ মাস বয়সী ছেলে তাওহীদ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, দুপু‌রে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশ‌নে যা‌চ্ছিল। এ সময় রেললাইনের হা‌তিয়ার অর‌ক্ষিত রেলক্রসিং দি‌য়ে এক‌টি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেন ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হ‌য়। আহত একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। দুই জন ঘটনাস্থলে, অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ