শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পার্লামেন্টে ইমরান বললেন, 'ইজ্জতের মালিক আল্লাহ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ। দেশটির জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়েছে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ।

এদিন জাতীয় পরিষদে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আসা মাত্রই তার সমর্থনে স্লোগান দিতে থাকেন সমর্থকরা।

এর আগে ইমরান খানের সমর্থনে রোববার স্থানীয় সময় রাতে পুরো পাকিস্তানে র্যালি ও সমাবেশ হয়। তার সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন।

সোমবার জাতীয় পরিষদে আসার পরই ইমরান খানকে ঘিরে ধরে গণমাধ্যমকর্মীরা। ইমরান খান জাতীয় পরিষদে আসার পর তার সমর্থনে সাধারণ মানুষের রাস্তায় নেমে আসার বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয়।

এর উত্তরে ইমরান খান হেসে বলেন, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ (সম্মান দেওয়ার মালিক আল্লাহ)।

ইমরান খান জাতীয় পরিষদে এসে দাবি করেন, তাকে ক্ষমতাচ্যুত করে যে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করা হচ্ছে। সেই শেহবার একজন দুর্নীতিগ্রস্ত মানুষ।

ইমরান বলেন, এমন একজন দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে একই পরিষদে থাকতে পারবেন না তিনি ও তার দল। ফলে তারা পদত্যাগ করবেন।

ইমরানের এমন বক্তব্যের পর জাতীয় পরিষদে অধিবেশনে যোগ দিয়ে তার দল পিটিআই। কিন্তু অধিবেশনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি জানান, তারা সবাই পদত্যাগ করবেন এবং প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেবেন না। তার এ ঘোষণার পর পিটিআইয়ের সব সদস্য বের হয়ে যান।

সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ