মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গোয়াইনঘাটে অসহায়দের মাঝে জমিয়তের ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল।। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

গত ১০ এপ্রিল (রোববার) দুপুর ২টায় উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রায় অর্ধশতাধিক রোগীদের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

তিনি প্রতিবেদককে জানান,একেক প্যাকেটে প্রায় ৭-৮'শ টাকার প্রয়োজনীয় ইফতার সামগ্রী রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ৩/৪ দিনের জন্য রোগীর স্বজনরা ইফতার নিয়ে দৌড়যাপ করা লাগবে না।

ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ বলেন, রহমত, মাগফিরাত ও নাযাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র মাহে রামাজান। আমরা আত্মশুদ্ধির বিরাট এক সুবর্ণ সুযোগ পেয়েছি।

আমল-আখলাকে মুত্তাকী হওয়ার পাশাপাশি দ্রব্যমূল্যের যে হার বেড়ে চলেছে, তাতে আমরা বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পাশে দাঁড়াই। জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে এমন অসহায় মানুষের সহায়তা করি।কেননা মহিমান্বিত রমজান মাসে ভালো কাজের প্রতিদান আল্লাহ বাড়িয়ে দেন, তাই আমরা এমন সময় সুযোগ যেন হাতছাড়া না করি।

ইফতার সামগ্রী বিতরণে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের ডাক্তার-নার্স ও তৃণমূল জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ