মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফেনীর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে লেমুয়া বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পলে মূল্য লিখে বিক্রি করায় ছালেহা ড্রাগ হাউজকে পাঁচ হাজার ও মা মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ