মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

মোতাহির আলীর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা সৈয়দ মোতাহির আলীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী, মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান প্রমুখ।

আজ বুধবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এই শোক জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা সৈয়দ মোতাহির আলী শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু এখলাসের সাথে সাধনা করে গেছেন। আল্লাহ পাক তাঁর এই দ্বীনি মেহনতকে কবুল করেন।তাঁর ইন্তেকালে জমিয়ত একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, আজ বুধবার সকাল ১০.৩০ মিনিটে সিলেট শহরের বোরহানউদ্দিন রোডস্থ কুশিঘাটতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি।
মরহুমের নামাজে জানাজা আজ রাত ১০.৩০ মিনিটে সিলেট গাজী বুরহান উদ্দিন রহ. মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ