শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ওই সময় দূরে নয় যখন আমরা যুক্তরাষ্ট্রে মুসলিম প্রেসিডেন্ট দেখব: মার্কিন মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের সিটি অব হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার বলেছেন, ‘ওই সময় দূরে নয় যখন আমরা যুক্তরাষ্ট্রেও মুসলিম প্রেসিডেন্ট দেখব।’

এ বছরও টার্নার যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ইফতার পার্টির আয়োজন করেন। পার্টিতে হিউস্টনের মুসলিমদের পাশাপাশি অন্তত ৫০টি সংগঠনের দুই হাজার মানুষ অংশ নেন। তখনই উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সিলভেস্টার টার্নার বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এমন কোনো শহরকে বড় শহরের স্বীকৃতি দেয়নি, যেখানে মুসলিমদের কোনো প্রতিনিধিত্ব নেই। মুসলিমরা যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার। ওই সময় দূরে নয় যখন আমরা যুক্তরাষ্ট্রেও মুসলিম প্রেসিডেন্ট দেখব।

ইফতার পার্টি ও নৈশভোজে আমন্ত্রিত অতিথিরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং এ সময় মার্কিন মুসলিমদের সেবার ভূয়সী প্রশংসা করেন। সূত্র: জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ