শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাবা চত্বরের যে ছবিটি নিয়ে ভুল বুঝেছিলেন অনেকেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আরব বিশ্বসহ সারা পৃথিবীতে কয়েক দিন যাবত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে- কাবা চত্বরে ইবাদতরত একজন পুরুষের ছায়ায় বসে আছেন এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে- তারা স্বামী-স্ত্রী। তবে এই ধারণাটি ভুল।

বুধবার তা জানিয়েছেন স্বয়ং ওই নারী। এক ফেসবুক পোস্টে বিষয়টি তিনি নিশ্চিত করেন।

ওই নারী জানান, আসলে পুরুষ লোকটি তার ভাই। তারা উভয়ে ওমরাহ পালনের সময় কাবা চত্বরে এভাবে বসেছিলেন, তখন অজ্ঞাত কোনো ফটোগ্রাফার দূর থেকে তাদের ছবি তোলেন এবং ‘স্বামী-স্ত্রী’ আখ্যা দিয়ে তা টুইটারে শেয়ার করে দেন। মূলত ভ্রান্তির শুরু এখান থেকেই।

ওই নারীর নাম আবির নাজ্জার। তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। বসবাস করেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। সেখানে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন তিনি।

ছবির ব্যাপারে তিনি বলেন, ‘ছবিটি ভাইয়ের সাথে আমার সবশেষ ওমরাহ পালনের সময় স্থানীয় এক ফটোগ্রাফার তুলেছেন। ওমরাহর সফরটি সত্যিই অসাধারণ ছিল। আমি কৃতজ্ঞ যে, মনে রাখার মতো আমার একটি ছবি আছে। ছবিটি অনেককে আনন্দিত করেছে। রমজান মোবারক।’

সূত্র: আলজাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ