শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইমরান খানের তোলা ‘বিদেশি ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে যা বলছে পাক সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা থেকে অপসারণ হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, এমন দাবি প্রত্যাখান করেছে পাকিস্তান সেনাবাহিনী।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র বলেন, পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরানকে ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল না।

অনাস্থা ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেন।

তিনি দাবি করেন, বিদেশিরা তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। উৎখাতে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে একটি হুমকির চিঠির কথা ভাষণে তুলে ধরেন ইমরান খান। বলেন, আমি ৭ বা ৮ মার্চ আমি একটি চিঠি পেয়েছি, আমাদের মতো একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন বার্তা আমাদের দেশের বিরুদ্ধেও। মূলত যুক্তরাষ্ট্রকে এই ইঙ্গিত করে এসব কথা তুলে ধরেন ইমরান খান।

তার এমন বক্তব্যে যুক্তরাষ্ট্রও প্রত্যাখান করে বিবৃতি দেয়। ইমরান খান গত ২৪ ফেব্রুয়ারি মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে অস্থিরতা লক্ষ্য করা যায়।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার, জাতীয় নিরাপত্তা কমিটি, বেসামরিক ও সামরিক নেতাদের একটি ফোরাম এবং কথিত ষড়যন্ত্রকে সমর্থন করেছে বলে প্রত্যাখান করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই বক্তব্যে ষড়যন্ত্রের কোনও শব্দ আছে কিনা। আমি তা মনে করি না।

এদিকে ইমরান খান সরকারের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগের তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ