মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গফরগাঁওয়ে লরির ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে ইট বোঝাই লরির ধাক্কায় রাকিব (১৫) নামের এক মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ পুখুরিয়া এলাকার গফরগাঁও-ভালুকা সড়কের বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রাকিব ভালুকা উপজেলার হাজীবাজার এলাকায় খায়রুল ইসলামের ছেলে এবং ষোলহাসিয়া তেজপাতার ইমান হাফসা হাফিজুল কোরআন মাদরাসায় শিক্ষার্থী।

শুক্রবার ছুটির দিনে মাদরাসা থেকে বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। এ সময় গফরগাঁও-ভালুকা সড়কের বাইপাস মোড়ে একটি ইট বোঝাই লরির ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় রাকিব। স্থানীয়রা লরিটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থল থেকে লড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ