মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় এক নারী নিহত হয়েছেন এবং স্বামী আহত হয়েছেন।

অপরদিকে রুদ্রনগর গ্রামে ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেওয়া দোকানের প্রাচীর ভেঙে চাপা পড়ে আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ও রুদ্রনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মোমেনা খাতুন (৪০)। তিনি কুড়ুলগাছি গ্রামের আমিনুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় কুড়ুলগাছি গ্রামে মোমেনা খাতুন তার স্বামীকে নিয়ে টিনের তৈরি ছাপরা ঘরে বসে ছিলেন। ঝড়ের এক পর্যায়ে বাড়ির পাশের একটি বড় লিচু গাছ ভেঙে ঘরের চালের ওপর পড়ে। এ সময় লিচু গাছসহ ঘরের চালের নিচে চাপা পড়েন মোমেনা খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার স্বামী আমিনুল হক আহত হন।

অপর দিকে, রুদ্রনগর গ্রামে মাগরিবের নামাজ শেষে ঝড়ের কবলে পড়ে চারজন মুসল্লি রুদ্রনগর গ্রামের স্কুলপাড়ার বকুলের ওষুধের দোকানে আশ্রয় নেন। এসময় প্রচণ্ড বাতাসে দোকানের প্রাচীর ভেঙে চারজনের ওপর পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

আবহাওয়া অধিদফতর চুয়াডাঙ্গার পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, সন্ধ্যার পর প্রায় আধাঘণ্টা বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এসময় বাতাসের বেগ ছিল ৬৪ কিলোমিটার। ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুর কবীর বলেন, ঝড়ের সময় টিনের চালের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীও গুরুতর আহত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ