মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

বিএনপির সম্মেলনে হামলার অভিযোগ, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে সম্মেলন পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মদদপুষ্ট লোকজনের জড়িত থাকার অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।

শুক্রবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের গ্যান্ড তাজ পার্টি সেন্টারে এ সম্মেলন হবার কথা ছিলো। সংঘর্ষে পার্টি সেন্টারটির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ও চেয়ার টেবিলে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, হামলাকারীরা ভাঙচুর করেছে, ককটেল ফাটিয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলেছে। প্রকৃত বিএনপির নেতাকর্মীরা এমন কাজ করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও যেহেতু কোনো ব্যবস্থা নেয়নি, আমাদের ধারণা এর পেছনে সরকারের মদদপুষ্টরা জড়িত।

অন্যদিকে আরেকটি সূত্র জানায়, দলীয় কোন্দলের জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জে বিএনপির এখানকার নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন ও তার অনুগত কোনো নেতাকর্মীদের সম্মেলনের ব্যাপারে জানানো হয়নি এবং তাদের কোনো কমিটিতে রাখা হয় না। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল তাদের। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলনের দিন ঠিক করা হলেও স্থানীয় নেতাকর্মীদের জানানো হয়নি - এমন ক্ষোভ থেকে হামলার ঘটনা ঘটতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো দলের সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটুর।

সকাল ৯টার দিকে মামুন মাহমুদের পক্ষের একটি মিছিল সভাস্থলে স্লোগান নিয়ে প্রবেশ করার পরপরই তাদের ওপর চড়াও হয় গিয়াসউদ্দিন বলয়ের নেতাকর্মীরা। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এটি তাদের অভ্যন্তরীণ একটি প্রোগ্রাম ছিল। সেখানে নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ