মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লালমনিরহাটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, এসআই প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সদর থানার এসআই হালিমুর রহমান হালিমকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি শাহ আলম।

এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে জুয়াড়ি সন্দেহে আটক রবিউলের মৃত্যু হয়। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন স্বজনরা।

স্থানীয়রা জানান, লালমনিরহাটের হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকায় বৈশাখ উপলক্ষ্যে মেলা চলছিল। সেখানে বসে জুয়ার আসর। খবর পেয়ে রাত আনুমানিক ১টার দিকে সদর থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ধাওয়া করে রবিউল ইসলাম খানসহ দুজনকে আটক করে।

এ সময় রবিউল জুয়া খেলেননি দাবি করে পুলিশ ভ্যানে উঠতে আপত্তি জানালে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কিন্তু পুলিশ মারধর করে একপর্যায়ে তাকে ভ্যানে তুলে নিয়ে যায়।

এরপরই রবিউল ইসলাম অসুস্থ হয়ে পড়লে রাত আনুমানিক দেড়টার দিকে পুলিশ তাকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন তিনি মারা যান।

এদিকে রবিউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ৩টার দিকে মহেন্দ্রনগর বাজারে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অভিযুক্ত সদর থানার এসআই হালিমের শাস্তি দাবি করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ভ্যানে হামলা ও ভাঙচুর করেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ