মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’

ওমরা সফরে গেলেন জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা পালনের জন্য ঢাকা ছেড়েছেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমিন।

আজ শনিবার ( ১৬ এপ্রিল) বিকেল ৫ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ওমরার উদ্দেশ্য রওনা হয়েছেন।

বরকতময় সফরের জন্য তিনি সবার কাছে দোয়ার আবেদন করেছেন। পাঁচ দিনের ওমরা সফর শেষে তিনি আগামী বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) দেশে ফিরবেন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র শিক্ষক ও খতিব মুফতি রুহুল আমিনের ব্যক্তিগত সহকারী মুফতি মুহাম্মাদ তাসনিম।

খতিব মুফতি রুহুল আমিনের সঙ্গে মধুপুর পীরের সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।

এ সময় সঙ্গে ছিলেন ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইমামুদ্দিন।

(১৫ এপ্রিল) জুমা বাদ খতিবের জন্য নির্ধারিত কামরায় এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতের সময় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ বায়তুল মুকাররমের খতিব নিযুক্ত হওয়ায় মুফতি রুহুল আমিনকে অভিনন্দন জানান এবং সম্মাননা স্মারক উপহার দেন।

এ সময় খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারির জেনারেল মাওলানা ঝিনাত আলী, ঢাকা মহানগর আমীর মাওলানা আজিজুর রহমান, মুফতি মুহাম্মাদ তাসনিমসহ খাদেমুল ইসলাম বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ