বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় দশম বাংলাদেশি হাফেজ তাওহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা পৃথিবীর মধ্যে দশম স্থান অধিকার করেছেন হাফেজ তাওহিদুল ইসলাম। এই প্রতিযোগিতায় শতাধিক দেশ অংশ নেয়।

হাফেজ তাওহিদুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি দাওরা ও ইফতা সম্পন্ন করেন।

মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী এই খবর নিশ্চিত করেন। তিনি বলেন, অসুস্থ অবস্থায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরও তাওহিদ যে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছেন সেজন্য রবের দরবারে অগণিত শুকরিয়া জানাই।

দুবাইয়ে এবার ২৫তম পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার প্রথম হয়েছেন আলজেরিয়ার প্রতিযোগী আবু বকর।

শুক্রবার (১৫ এপ্রিল) রাতে দুবাইয়ের কালচারাল অ্যান্ড সাইন্টিফিক অ্যাসোসিয়েশন হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ